ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে যত টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৬
টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে যত টাকা
ছবি: সংগৃহীত

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। শুক্রবারও (৪ সেপ্টেম্বর) একই দামে সোনা বিক্রি হবে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা দরে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

রুপার দামও বেড়েছে

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকা দরে। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ২০৮ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোনা ও রুপার এ নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে টানা কয়েক দফা দাম কমার পর আবারও মূল্য বাড়ল দেশের বাজারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!