এর আগে আইনি সীমা লঙ্ঘন করে বিনিয়োগ করার কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান বরাবর পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
জানা গেছে, সোনালী ব্যাংক সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে ৫০০ কোটি টাকা ঋণ দেয়। এ ঋণ দেওয়ার কারণে শেয়ার বাজারে ব্যাংকটির বিনিয়োগ আইনি সীমা ছাড়িয়ে যায়। যে কারণে ব্যাংকটির কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা তলব করা হয়েছিল। কিন্তু ব্যাংকের জবাব সন্তোষজনক না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।