ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২২
সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
ফাইল ছবি

নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে।

বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য সামগ্রীর বিক্রি চলবে।

টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement

তিনি জানান, ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। তিনি ডিলারদেরকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।  

প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!