ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ১২:১৫, ২৬ জুলাই ২০২১
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু
ফাইল ছবি

ঈদুল আজহার বিরতির পর আজ সোমবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কঠোর লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া এবারের বিক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। টিসিবি নিয়োজিত ডিলাররা ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করবে।

টিসিবির ট্রাকে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

Advertisement

টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!