ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ দেবে বিসিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ দেবে বিসিক
ফাইল ছবি

ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর এক সপ্তাহের প্রশিক্ষণ দিবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।  

বৃহস্পতিবার বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সটিতে অংশ গ্রহণের মাধ্যমে সঠিক অর্থ ব্যবস্থাপনা কৌশল, বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যাংক ঋণ প্রাপ্তি, ট্যাক্স ও ভ্যাট এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স সংশ্লিষ্ট বিষয়াদির ব্যবস্থাপনা জানা যাবে।

প্রশিক্ষণ কোর্সটি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা-বিকেল ৫টা চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।

প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণকারী সম্ভাবনাময় উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।

সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১ হাজার টাকা মাত্র। ০১৯২৪-৪৮৩২০০ নাম্বারে বিকাশের মাধ্যমে  কোর্স ফি পরিশোধ করে অংশগ্রহণ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিসিক
লিংক সফলভাবে কপি হয়েছে!