ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বেসরকারি খাত চাঙা করতে ২০ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ১ মে ২০২২
বেসরকারি খাত চাঙা করতে ২০ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি
ফাইল ফটো

বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও এ খাতকে চাঙা করতে ২০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ১ হাজার ৭২০ কোটি টাকা।

‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) মাল্টি সেক্টর অন লেন্ডিং ফ্যাসিলিটি’ প্রজেক্টে এ ঋণ দেবে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। এ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও এআইআইবি’র মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং সংস্থাটির পক্ষে এআইআইবি’র মহাপরিচালক (ইনভেস্টমেন্ট অপারেশন) ডং এলকে লি (Dong LK Lee) চুক্তিতে সই করেন। এ সময় ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

Advertisement

রোববার ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ করা।

এ প্রকল্পের জন্য নেয়া ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৮ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের জন্য ফ্রন্ট অ্যান্ড ফি হিসেবে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং কমিটমেন্ট ফি হিসেবে অব্যয়িত অর্থের ওপর বাৎসরিক শূন্য দশমিক ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এ ঋণের সুদের হার নির্ধারিত হয়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঋণ
লিংক সফলভাবে কপি হয়েছে!