ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিমের পিস ১১ টাকা, লাভ নেই বলছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ২১ মে ২০২২
ডিমের পিস ১১ টাকা, লাভ নেই বলছেন ব্যবসায়ীরা
ফাইল ফটো

বাজারে তেল ও পেঁয়াজসহ নিত্যপণ্যের পাশাপাশি এবার বেড়েছে ডিমের দামও। বর্তমানে প্রতিটি ডিমের দাম ১১ টাকায় বিক্রি হচ্ছে। 

সে হিসাবে, ঈদ পরবর্তী দুই সপ্তাহে ডিমের দাম হালিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে চরম অসন্তোষ। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম বাড়লেও তাদের লাভ নেই।

শনিবার রাজধানীর তেজগাঁও ও কারওয়ান বাজারে লেয়ার মুরগির লাল ১০০ ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৮৯০ থেকে ৯১০ টাকা দরে। এ ডিম মহাখালী, গুলশান, মালিবাগ, রামপুরা এবং বাড্ডা এলাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা হালিতে; যা ঈদের আগেও বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা হালিতে। 

Advertisement

অর্থাৎ হালিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। তবে কোনো ক্রেতা একটি কিংবা দুটি ডিম কিনছেন ১১ টাকা দিয়ে।

দাম বাড়ছে কেন- এমন প্রশ্নের জবাবে মহাখালীর এক ডিম বিক্রেতা বলেন, মানুষ বেশি কিনছে তাই দাম বাড়ছে। বেশি দামে না কিনলে তো আর দাম বাড়তো না।

তিনি বলেন, এক কেস (৩০) ডিম বিক্রি করছি ৩০০ টাকা। তাতে লাভ হয় সর্বোচ্চ ৫ থেকে ৮ টাকা। কিন্তু একটি ডিম ভেঙে গেলে চলে যায় ১০ টাকা। লাভ আর থাকে না। ব্যবসা ধরে রাখার জন্য ডিম বিক্রি করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডিম বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!