মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। আমরা এরই মধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছি। সরকারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মূল্যস্ফীতি যে পর্যায়ে আছে, এটা বাজারে অতিরিক্ত টাকা সরবরাহের কারণে আসেনি; বরং আমদানি করা পণ্যমূল্য বেশি হওয়ার কারণে।
.png)
সংবাদ সম্মেলনে আরো দুটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ডলারের বিপরীতে টাকার বিনিময় মান ধরে রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর বিষয়ে অগ্রাধিকার দিতে চাই।
এর আগে, সকাল ১০টায় ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রউফ তালুকদার।
১১ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আবদুর রউফ তালুকদারকে নিয়োগ দেওয়া হলো।