বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়।
এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ধারনের বিষয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ক্রয় মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।
আরো পড়ুন> ৩ হাজার ৯ কোটি টাকা পাচার করেছে গ্রামীণ টেলিকম: রাষ্ট্রপক্ষ
.png)
এর আগে, গত মঙ্গলবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, শেয়ারবাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।
বর্তমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার মোট মূলধনের ২৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না। সহযোগী প্রতিষ্ঠানসহ এটা হবে সর্বোচ্চ ৫০ শতাংশ।