ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:০৭, ৮ আগস্ট ২০২২
পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক- ফাইল ফটো

বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঐ নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে মাত্র ৭ শতাংশ কর দিয়ে বিদেশে পাচার করা টাকা নিয়ে আসা যাবে। অর্থাৎ ১০০ টাকা নগদ আনলে সরকারকে ৭ টাকা কর দিতে হবে। 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের বাইরে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই হতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের (২০২৩ সালের) ৩০ জুন পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। অর্থ আইন ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা-১৯এফ অনুসারে এ অর্থ বৈধভাবে দেশে আনা যাবে।

Advertisement

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশ থেকে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এ টাকা দেশে ফেরত আনা হবে কীভাবে, সেটি এতদিন অনেকের কাছে স্পষ্ট ছিল না। তাই বিভ্রান্তি দূর করতে বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হলো।

এনবিআর কর্মকর্তারা বলছেন, সরকারের এ সুযোগ দেওয়ার ফলে কমপক্ষে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার দেশে আসবে। এই বিপুল টাকা অর্থনীতির মূল ধারায় যোগ হলে চাঙা হবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!