[ অর্থনীতি ]
ডলার কেনা-বেচায় দামের ব্যবধান ১ টাকার বেশি নয়: কেন্দ্রীয় ব্যাংক
বাফেদা ও অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ
সংকট সামাল দিতে ডলার কেনা-বেচায় দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে, তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দামে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।
রোববার বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
.png)
তিনি আরো বলেন, ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা বলেন, ডলার কেনা ও বেচার ওই ব্যবধান হবে সর্বোচ্চ ১টাকা। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যবেক্ষণ করবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!