বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশে যে পরিমাণ ডলার আসছে, তারচেয়ে বেশি দেশের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে ডলারের আউটফ্লো (বহির্গমন) বেড়ে গেছে। এ কারণেই খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। এ অবস্থায় বিদেশে যাওয়ার সময় ক্যাশ ডলার বহনে নিরুৎসাহিত করছে বাংলাদশে ব্যাংক।
.png)
সিরাজুল ইসলাম জানান, আমদানি বেড়ে যাওয়ায় ডলারের সংকট দেখা দিয়েছে। রিজার্ভও কমেছে। রফতানির তুলনায় আমদানি বেশি। তাই রফতানি বাড়ানো ছাড়া বিকল্প নেই।
তিনি আরো জানান, বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এটা অব্যাহত থাকবে। তবে রেমিট্যান্স বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র জানান, ডলারের কারসাজি ধরতে সংশ্লিষ্ট জায়গায়গুলোতে অভিযান চলছে। অনিয়ম পাওয়ায় এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।