ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ইভ্যালিসহ ৫ ই-কমার্সের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২
ইভ্যালিসহ ৫ ই-কমার্সের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

কয়েক লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার প্রমাণ পেয়ে ইভ্যালিসহ পাঁচটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের প্রতিযোগিতা কমিশন এ মামলা করেছে।

বাকি চারটি প্রতিষ্ঠান হলো আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ ডটকম, ধামাকা শপিং ডটকম এবং কিউকম ডটকম।  একই সঙ্গে অনুসন্ধান পর্যায়ে রয়েছে আরো ৮টি প্রতিষ্ঠান। প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে এসব প্রতিষ্ঠানকেও মামলা ফেস করতে হবে। 

Advertisement

জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম মামলা হিসাবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অনেকটা হার্ডলাইনে। কেননা এসব প্রতিষ্ঠানের প্রতারণার কারণে দেশের লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বেহাত হয়ে যাওয়া কয়েক হাজার কোটি টাকা আদায় করা একরকম অনিশ্চিত।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মজিবুল ইসলাম  বলেন, আইন অনুযায়ী, চাইলেও একটি পণ্য অন্যান্য কোম্পানির উৎপাদিত একই পণ্যের দামের তুলনায় অনেক কমে বিক্রি করতে পারবে না। বাজারের পণ্য নিয়ে এ ধরনের আচারণে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে।’ তিনি জানান, ‘এভাবে বাজার প্রতিযোগিতা নষ্ট করায় পাঁচটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।’

প্রতিযোগিতা কমিশন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কমিশন নিজ দফতরে মামলা করতে পারে। অনুসন্ধান শেষে স্বতঃপ্রণোদিত হয়ে প্রতিযোগিতা কমিশন গত জুলাইয়ে প্রথম মামলা করে ইভ্যালির বিরুদ্ধে। এরপর গত দুই মাসে পর্যায়ক্রমে আরো ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইভ্যালি
লিংক সফলভাবে কপি হয়েছে!