প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে আদালতের নির্দেশ রয়েছে।
রোববার বিকেল Evaly.com.bd ফেসবুক পেজের ঐ পোস্টে লেখা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’
.png)
এ পোস্টটির পর প্রথম ঘণ্টায় সাড়ে ৬ হাজার কমেন্টস পড়েছে। ৬০০ শেয়ার হয়েছে। পেজে গ্রাহকরা ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
রাকিবুর রহমান নামের একজন গ্রাহক লেখেন, ‘নতুন যাত্রায় ইভ্যালিকে স্বাগতম’ তন্ময় সেন নামের একজন লিখেছেন, ‘আগের মালগুলো দ্রুত বুঝিয়ে দিন’।
পোস্টে কেউ কেউ তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। আবার কেউ নানা বাজে মন্তব্যও করেছেন।