ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আগামীকাল বন্ধ পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ৪ অক্টোবর ২০২২
আগামীকাল বন্ধ পুঁজিবাজার
ফাইল ফটো

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার বিজয়া দশমী উপলক্ষে দেশের পুঁজিবাজার আগামীকাল বুধবার বন্ধ থাকবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার বলেন, বুধবার সরকারি ছুটি। এ ছুটি উপলক্ষে ডিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন যথারীতি লেনদেন চলবে।

Advertisement

এছাড়া সিএসইসির ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক বলেন, বিজয়া দশমী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!