ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেতনানাশক ওষুধ খাইয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ৩ অক্টোবর ২০২২
চেতনানাশক ওষুধ খাইয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কোমলপানীয় টাইগারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নওগাঁয় দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে পাবনার দুককুলা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব -৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা সদর থানার পীরপুর গ্রামের শুকুর এর ছেলে রাকিব এবং আতাইকুলা থানার গয়েশপুর গ্রামের ফরজ আলীর ছেলে তারেক।

জানা যায়, র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে পাবনা জেলার দুককুলা গ্রামে অভিযান পরিচালনা করে রাকিব ও তারেককে গ্রেফতার করে।

Advertisement

গৃহবধূর স্বামী গত এক-দেড় মাস থেকে বাড়িতে ছিলেন না। গত ১০ দিন আগে স্বামীর খোঁজ নিতে তার বন্ধু রাকিব এর কাছে মোবাইল ফোনে যোগাযোগ করেন ওই গৃহবধূ। তার স্বামীর খবর রাকিবের কাছে আছে বলে জানান ওই গৃহবধূ। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে নওগাঁ সদর থানার শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় আলতাব এর বাড়িতে গৃহবধূকে আসতে বলেন। এ সময় গৃহবধূ খোঁজ করে ওই বাসায় আসলে রাকিব ও তারেক কৌশলে টাইগার (কোমল পানীয়) এর ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। ঘুম ঘুম ভাব আসলে গৃহবধূকে শয়ন কক্ষে নিয়ে রাকিব ধর্ষণ করে এবং তারেক শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

এ সময় স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে তারা কৌশলে পালিয়ে যায়। গৃহবধূ অসুস্থ হলে স্থানীয়রা চিকিৎসার জন্য নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর গৃহবধূ চিকিৎসা নিয়ে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!