ভারতের কেরালার পাথানামথিত্তা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (প্রধান পকসো) বিচারক জয়কুমার জন এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনন্দন পি আর ওরফে বাবু।
২০১৯ থেকে টানা দুই বছর ধরে আত্মীয়ের বাড়িতে থাকতেন আনন্দন পি আর ওরফে বাবু। সেই বাড়িতে ছিল ১০ বছরের এক শিশু। সেই সময় শিশুর ওপর নৃশংস অত্যাচার চালান বাবু। পরে তিরুভালা থানায় বাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। আদালতেও দোষী সাব্যস্ত হন বাবু।
.png)
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের মামলায় কোনো অভিযুক্তকে রেকর্ড শাস্তি দেওয়া হয়।