ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খোঁজ নিতে এসে ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রীকে ধর্ষণ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ২ নভেম্বর ২০২০
খোঁজ নিতে এসে ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রীকে ধর্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার বটিয়াঘাটায় ঘুমের ওষুধ খাইয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সঞ্জয় শীল নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এর আগে শনিবার বিকেলে উপজেলার সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সঞ্জয় শীল বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর এলাকার বিনোদ শীলের ছেলে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

Advertisement

মামলার এজাহারে বলা হয়েছে, হোমিও চিকিৎসক সঞ্জয় শীলের কাছে মাঝে মধ্যে চিকিৎসা নিতে যেতেন ওই ছাত্রী ও তার মা। চিকিৎসকও মাঝে মধ্যে চিকিৎসা দিতে ওই ছাত্রীদের বাড়িতে আসতেন। শনিবারও সঞ্জয় শীল ওই বাড়িতে আসেন। এ সময় বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীর শারীরিক খোঁজখবর নেয়ার একপর্যায়ে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এতে অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন সঞ্জয়। জ্ঞান ফিরলে ভুক্তভোগী ছাত্রী চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সঞ্জয় পালিয়ে যান।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল ইসলাম বলেন, রোববার এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা। অভিযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক সঞ্জয় শীল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!