ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে অক্টোবরে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ৫ নভেম্বর ২০২২
তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে অক্টোবরে
ফাইল ফটো

অক্টোবরে পোশাক খাতে বাংলাদেশের রফতানি আয় ৩.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতে আয় ৩.২৭% বেড়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, করোনা মহামারির পর পোশাক রফতানির ১৩ মাসের পুনরুদ্ধার ও আশাব্যঞ্জক প্রবৃদ্ধির পর চলতি ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে দেশের সামগ্রিক রফতানি আয় ৪.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Advertisement

পরিসংখ্যান বলছে, ২০২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি ১০.৫৫% বেড়ে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই সময়ে তৈরি পোশাক রফতানি খাত থেকে আয় হয়েছিল এক হাজার ২৬২ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই উৎসাহজনক উন্নতিকে স্বাগত জানাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!