ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনালী ব্যাংকের বার্ষিক হিসাবে আনীত অডিট আপত্তি নিষ্পত্তির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ১৭ নভেম্বর ২০২২
সোনালী ব্যাংকের বার্ষিক হিসাবে আনীত অডিট আপত্তি নিষ্পত্তির পরামর্শ
ফাইল ফটো

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সোনালী ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক হিসাবে আনীত অডিট আপত্তি নিষ্পত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন ও মুস্তফা লুৎফুল্লাহ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাণিজ্যিক অডিট অধিদফতর থেকে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রণাধীন সোনালী ব্যাংক লিমিটেডের ২০০৯ থেকে ২০১৬ সালের হিসাব সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কমপ্লায়েন্স অডিট রিপোর্টের আপত্তি নিয়ে আলোচনা করা হয়। রিপোর্ট নম্বর-১০/২০২১ এ অন্তর্ভুক্ত এ অডিট আপত্তির অনুচ্ছেদ ১ থেকে ১৪ পর্যন্ত  বিস্তারিত আলোচনা করা হয়।

Advertisement

কমিটির সভায় দূতাবাস অডিট অধিদফতর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ২০১২-১৩ হতে ২০১৪-১৫ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৫-১৬ বিশ্লেষণপূর্বক পর্যালোচনা করা হয়।

সভায় কমিটির ৯০তম, ৯১তম, ৯২তম ও ৯৩ বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করার বিষয়ে পর্যালোচনা করা হয়।

সভায় উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক স্ব স্ব আর্থিক প্রতিষ্ঠান/মন্ত্রণালয়/বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সিএজি কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, সোনালি ব্যাংক, বাণিজ্যিক অডিট অধিদফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!