এর মাধ্যমে শেষ কার্যদিবস বৃহস্পতিবারসহ টানা দুই দিন ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার। অবশ্য তার আগে সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজারে বড় দরপতন হয়।
এদিকে মূল্যসূচক ও লেনদেন বাড়লেও গত কয়েকদিনের মতো দুই বাজারেই বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ফ্লোর প্রাইসে আটকে থাকা এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা ক্রেতার অভাবে তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করতে পারছেন না।
.png)
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে লেনদেনের মধ্যে বেশ কয়েকবার সূচক ঋণাত্মক হয়ে যায়। অবশ্য লেনদেনের শেষ এক ঘণ্টা সূচক টানা বাড়ে। এতে সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৭ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির। আর ২২৪টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৬৮ কোটি ৫১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৬২ লাখ টাকা।
বাজারটিতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্ক।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২টির এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।