ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১২৯ প্রতিষ্ঠান পাচ্ছে ‘সর্বোচ্চ ভ্যাটদাতা’ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ৫ ডিসেম্বর ২০২২
১২৯ প্রতিষ্ঠান পাচ্ছে ‘সর্বোচ্চ ভ্যাটদাতা’ পুরস্কার
ফাইল ফটো

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে পুরস্কারের জন্য ১২৯ প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ৯টি ও জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১২০টি প্রতিষ্ঠান রয়েছে।

ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে এনবিআর। সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) মো. ফয়সাল বিন রহমান সই করা পৃথক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করা হয়েছে। 

এনবিআর সূত্রে জানা গেছে, সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর জাতীয় মূসক দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!