সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন
সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।
ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৪ ও ২২০৫ পয়েন্টে অবস্থান করছে।
.png)
এদিন ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৩ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫৯ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ১২৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ২১টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ লাখ টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।