তিনি বলেন, ক্রমবর্ধমান চাহিদা ২০২৩ সালে সোনার দামকে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এ বছরই সোনার দাম দুই হাজার ডলারের উপরে উঠতে পারে।
কিটকো নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ডেভিড রোজেনবার্গ বলেন, অর্থনীতির পরিস্থিতির বিষয়ে বিনিয়োগকারীদের এই বছর নিজেকে একটি প্রশ্নই করা উচিত। প্রশ্নটি হল, আসন্ন মন্দা কতটা খারাপ হবে এবং কীভাবে নিজেদের সম্পদ রক্ষা করা উচিত?
.png)
সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে মার্কিন অর্থবাজার ওয়াল স্ট্রিট মন্দা এড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও বিভিন্ন সূচক তুলে ধরে যুক্তরাষ্ট্রে মন্দা অবশ্যম্ভাবী বলেও মন্তব্য করেন রোজেনবার্গ।
তার মতে, এই মন্দা প্রায় দেড় বছর স্থায়ী হতে পারে। তার কথা সত্যি হলে এটি ১৯৮০ সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী মন্দা হবে। অর্থবাজারের এ বিশ্লেষকের অনুমান, বছরের শেষ ভাগে ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে দেবে। এতে সোনার দাম আরো বাড়বে।
সূত্র: কিটকো নিউজ