সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ট্যারিফ কমিশনের উপপ্রধান মাহমুদুল হাসান।
ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আদা, রসুন, হলুদ ও শুকনো মরিচের ব্যবসায়ী নেতা, ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান ও এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আমিন হিলালি উপস্থিত ছিলেন।
.png)
ভোক্তা অধিদফতরের ডিজি জানান, শুল্ক কমানোর সুপারিশ করা হবে। তবে এবার পেঁয়াজের বাজার খুবই স্বাভাবিক মাত্রায় ছিল। আগামী রমজানেও পেঁয়াজের মৌসুম হওয়ায় দাম বাড়বে না।
মতবিনিময় সভায় খুচরা ও পাইকারি ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ক্যাব ও এফবিসিসিআই-এর নেতারা আলোচনায় অংশ নেন।