ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক আব্দুল মান্নান
মো. আব্দুল মান্নান- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হলেন মো. আব্দুল মান্নান। বৃহস্পতিবার তার পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতদিন মো. আব্দুল মান্নান বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন। 

আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। 

পরবর্তী সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 

অফসাইট সুপারভিশন বিভাগের আগে তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি, এসআরইইউপির প্রকল্প পরিচালক, বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে কাজ করেছেন। 

তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!