[ অর্থনীতি ]
এবার কাবার আদলে সোনার বার, উদ্দেশ্য...
ছবি: সংগৃহীত
রমজান মাসে মুসলমান ক্রেতাদের লক্ষ্য করে পবিত্র কাবার আদলে সোনার বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’। এর নকশা করেছে ‘এমা নোবল’।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ সোনার বার বাজারে আনা হয়েছে। প্রত্যেকটি বারের ওজন ২০ গ্রাম। এর দাম নির্ধারণ করা হয়েছে ১১১২ ইউরো।
সোনার বারটি বাজারে ছাড়া উপলক্ষে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।
.png)
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ সোনার বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!