[ অর্থনীতি ]
প্রথম রোজায় বাজারদর
ফাইল ফটো
রমজান আসতেই বাজারে দেখা দিয়েছে ব্যাসন, চিনি, ছোলাসহ কিছু পণ্যের বাড়তি চাহিদা। ফলে দাম কিছুটা বেড়েছে এগুলোর। এর প্রভাব পড়েছে অন্যান্য নিত্যপণ্যেও। শুক্রবার প্রথম রোজায় রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দাম সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
বাজার দর অনুযায়ী, প্রতি কেজি ছোলা ৯০-৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এংকার ডাল কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৫০ টাকা, মুগডাল ১১০ টাকা। গত সপ্তাহের মতো এবারো স্থিতিশীল রয়েছে ছোলা ও বেসনের দাম।
বেসন বিক্রি হচ্ছে ডালভেদে ৯৫ কেজি ১২০ টাকা। বুটের ডালের বেসন ৯৫ টাকা ও মুগ ডালের বেসন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
.png)
অপরদিকে বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা, পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকা।
তবে শসা ও লেবুতে দাম বাড়তি দেখা গেছে। দেশি ও হাইব্রিড শসা যথাক্রমে ৮০ ও ৬০ টাকাতে বিক্রি হলেও তার দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। লেবুর দাম প্রতি হালি ৪০ টাকা হলেও দাম হাঁকানো হচ্ছে ৬০ টাকা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!