ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ২৭ মার্চ ২০২৩
আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো কমেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় ধাতুটির আবেদন হ্রাস পেয়েছে। ফলে দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য কমেছে ১ দশমিক ১৯ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯৫৩ ডলার ৭০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৯৭৮ ডলার।

Advertisement

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১৪৩ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৫ ডলার ৫০ সেন্টে।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, গত সপ্তাহে আউন্সপ্রতি সোনার দাম ২০০০ ডলার ছাড়িয়েছিল। এরপর থেকেই দামি ধাতুটি দর হারাচ্ছে। 

নেপথ্য কারণ দেখিয়ে তিনি বলেন, প্রধান বৈশ্বিক মুদ্রা ডলার স্থিতিশীল হয়েছে। এছাড়া মুদ্রানীতি নিয়ে মিশ্র সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে সোনার দাম কমছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: দাম সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!