রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।
.png)
এফবিসিসিআই সভাপতি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা রোজার মাসেই সবচেয়ে বেশি ব্যবসা করে।
তিনি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।