ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সয়াবিনের দাম হঠাৎ নিম্নমুখী

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ১৫ এপ্রিল ২০২৩
সয়াবিনের দাম হঠাৎ নিম্নমুখী
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে হঠাৎ সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে। শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেল বীজটির দাম কমেছে।

বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, সিবিওটিতে আগামী মে মাসের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ৯৬ সেন্ট। চলতি সপ্তাহের শুরুতে যা ছিল ১৫ ডলার ০৬ সেন্ট। এরপর থেকে সপ্তাহজুড়ে তেল বীজটির দাম বাড়ছিল। অবশেষে যার দরপতন ঘটলো।

Advertisement

বিশ্বের অন্যতম সয়াবিন রফতানিকারক আর্জেন্টিনা। চলতি বছর তীব্র খরায় দেশটিতে তেল বীজটির উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সেখান থেকে রফতানি কমায় বিশ্ববাজারে সরবরাহ কমার উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি। এতে উৎকণ্ঠা কমেছে। ফলে তেল বীজটির দরপতন ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!