ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সয়াবিনের ব্যাপক দরপতন

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ২১ মে ২০২৩
সয়াবিনের ব্যাপক দরপতন
ফাইল ফটো

সয়াবিনের দর আন্তর্জাতিক বাজারে ব্যাপক নিম্নমুখী হয়েছে। গত ১০ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য কমেছে ২৬ সেন্ট। প্রতি বুশেলের দাম নিষ্পত্তি হয়েছে ১৩ ডলার ০৭ সেন্টে। দিনের শুরুতে তা ছিল ১৩ ডলার ০৪ সেন্ট। ২০২২ সালের ২২ জুলাইয়ের পর যা সবচেয়ে কম দর।

রিপোর্টে উল্লেখ করা হয়, সাপ্তাহিক ছুটির আগে বাজারে কিছুটা নিস্ক্রিয় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এতে সয়াবিনের দরপতন ঘটেছে।

Advertisement

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে রফতানি কমেছে। সেই সঙ্গে ব্যাপক হারে আমদানি কমিয়েছে শীর্ষ ক্রেতা চীন। পাশাপাশি রেকর্ড উৎপাদন হওয়ায় সরবরাহ বাড়িয়েছে বৃহৎ উৎপাদক ব্রাজিল। তাতে মজুত বৃদ্ধি পেয়েছে।

তেলবীজটির ব্যাপক দরপতনের নেপথ্যে এসবও ভূমিকা রেখেছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বর, জানুয়ারি, মার্চ, জুলাই, মে, আগস্টে চুক্তি কমেছে।

সিবিওটিতে আগামী জুলাইয়ের সয়ামিলের সরবরাহ মূল্য কমেছে ৫ ডলার। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৪০৯ ডলার ১০ সেন্ট।

একই সময়ে সয়াঅয়েলের মূল্য নিম্নমুখী হয়েছে ০ দশমিক ০২ সেন্ট। পাউন্ডপ্রতি বিক্রি হয়েছে ৪৭ দশমিক ২৭ সেন্টে।

সূত্র: বিজনেস রেকর্ডার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!