[ অর্থনীতি ]
ঈদের ছুটিতেও দুদিন ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে
ফাইল ফটো
ঈদুল আজহার আগে সরকারি ছুটির মধ্যেও ২৭ ও ২৮ জুন পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।
ঐ দুদিন সরকারি ছুটির দিন হওয়ায় সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২৭ ও ২৮ জুন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!