ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাপক হারে বাড়লো বিটকয়েনের দর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২২ জুন ২০২৩
ব্যাপক হারে বাড়লো বিটকয়েনের দর
ছবি: সংগৃহীত

বিটকয়েনের দর হুট করেই ব্যাপক হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি ব্ল্যাকরক এবং অন্যান্য প্রতিষ্ঠানের ডিজিটাল সম্পদে বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে। এতে আশাবাদী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। ফলে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। 

বুধবার শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দাম দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৪৯ ডলার ৪৫ সেন্টে। গত ১৪ এপ্রিলের পর যা সর্বোচ্চ। আগের কার্যদিবসে (মঙ্গলবার) বিটকয়েনের দর ছিল ২৯ হাজার ৯৮৮ ডলার ৪৬ সেন্ট। অথচ আগের সপ্তাহে তা ছিল প্রায় ২৬ হাজার ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

Advertisement

ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনডিসিএক্সের আন্তর্জাতিক বাজারের প্রধান বিজয় আয়ার বলেন, বিটকয়েনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এতে ক্রিপ্টো বাজারে তেজ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে বিটকয়েনের দাম আরও বাড়তে পারে। কিছুদিন ৩২ থেকে ৩৬ হাজার ডলারের মধ্যে তা থাকতে পারে। পরবর্তী সময়ে সেটা ৪৫ থেকে ৪৮ হাজার ডলারে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!