ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সেপ্টেম্বরে ‘টাকা-রুপি কার্ড’ চালু করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ১১ জুলাই ২০২৩
সেপ্টেম্বরে ‘টাকা-রুপি কার্ড’ চালু করবে বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো

আগামী সেপ্টেম্বরে ‘টাকা-রুপি কার্ড’ চালু করবে বাংলাদেশ ব্যাংক। নতুন কার্ড চালু হলে পর্যটকদের ২ বার মুদ্রা পরিবর্তনের লোকসান কমবে।

মঙ্গলবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন পণ্য আমদানিতে রুপি ব্যবহারের ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ তথ্য জানান।

বর্তমানে পর্যটকরা ভারতে যাওয়ার আগে ডলার কিনতে বাধ্য হন। ভারতে যাওয়ার পর তারা সেই ডলার রুপিতে রূপান্তর করেন।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, আমরা আমাদের এই জাতীয় কার্ড চালুর প্রক্রিয়ায় আছি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!