ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বিটকয়েনের মূল্য ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৬, ১৪ জুলাই ২০২৩
বিটকয়েনের মূল্য ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি বাজার গত ১৩ মাসের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রতি বিটকয়েনের দাম সাড়ে ৩১ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্রিপ্টো এক্সআরপি নিরাপদ নয় বলে অভিযোগ উঠেছিল। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালত ঘোষণা দিয়েছেন, এটি বিক্রি করে কোনো নিরাপত্তা আইন ভঙ্গ করে না রিপল র‌্যাব ইনকরপোরেশন।

এ আইনি বিজয়ের পর বিনিয়োগে উৎসাহ পেয়েছেন ব্যবসায়ীরা। ফলে বৃহৎ ক্রিপ্টো বিটকয়েনের দর বেড়ে গেছে। কোম্পানিটির বিরুদ্ধে মামলাটি করেছিল মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যার বিরুদ্ধে প্রথম জয় পেলো কোনো কোম্পানি।

Advertisement

এ প্রেক্ষাপটে শুক্রবার (১৪ জুলাই) ১ বিটকয়েনের মূল্য উঠেছে ৩১ হাজার ৮১৮ ডলারে। ২০২২ সালের জুনের শুরুর পর তা সবচেয়ে বেশি।  ডিজিটাল বাজারের দ্বিতীয় শীর্ষ মুদ্রা ইথারের দামও বৃদ্ধি পেয়েছে। গত মার্চের পর তা সবচেয়ে বেশি।

ইউএস বিচারক জানান, পাবলিক ক্রিপ্টো এক্সচেঞ্জে এক্সআরপি বৈধভাবে বিক্রি করা যাবে। এতে ক্রিপ্টোর দর ঊর্ধ্বমুখী হয় ৭০ শতাংশ।  অধিকাংশ ভার্চুয়াল মুদ্রার দাম বৃদ্ধি পায়। 

ক্রিপ্টো অ্যাসেট ম্যানেজার অ্যাস্ট্রোনট ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাথিউ ডিব বলেন, নিয়ন্ত্রক পরিবেশ পরিবর্তন হচ্ছে। আমরা গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, তাতে অদূর ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি বাজার আরও ভালো হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!