বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বীমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ৭টি, আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দাম। বীমা খাতের পাশাপাশি প্রকৌশল ও বস্ত্র খাতের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থানের পেছনে অবদান রেখেছে এই তিন খাত।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৪৫টি প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১৬৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ১৫ লাখ ১৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন দাম বেড়েছে ৮০টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৮৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮০টির।
.png)
বেশির ভাগ কোম্পানির শেয়ার দাম কমার দিনেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৯ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।
এদিন শেষে সিএসইতে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৪০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৬২ লাখ ২০ হাজার ৫৩১ টাকার শেয়ার।