বীমা, বস্ত্র, ওষুধ ও প্রকৌশল খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এ নিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে সূচকের উত্থান হলো।
ডিএসইতে এদিন কেনাবেচা হয়েছে ৩৮৩ প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২০১ শেয়ার ও ইউনিট। এতে ৯৩৩ কোটি৭৫ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৭৫০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা।
.png)
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে তা ৬ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষ ১০-এ ছিল ডেল্টা লাইফ, আরডি ফুড, লাফার্জ হোলসিম, রূপালী লাইফ, ইয়াকিন পলিমার, ফুয়াং সিরামিক এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে তা ১৮ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। ২৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির এবং কমেছে ৫৩টির। আর ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে এদিন ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকার শেয়ার লেনদেন হয়।