ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১০৮ কোটি ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ২০ আগস্ট ২০২৩
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১০৮ কোটি ডলার
ফাইল ফটো

চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসের ১৮ দিনে দেশে ১০৮ কোটি পাঁচ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৮৩২ কোটি ৪৬ লাখ (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) টাকা।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে পাঁচ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।

Advertisement

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৯ কোটি ৯০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

চলতি  অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এর আগে, ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার। ২০২১-২০২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!