ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
ফাইল ফটো

দেশের দুই পুঁজিবাজারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস শেষ হয়েছে সূচক পতনের মধ্য দিয়ে। তবে বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারর দাম। বিমা খাতের শেয়ারের দাম বাড়লেও কমেছে খাদ্য, ওষুধ এবং বস্ত্র খাতসহ সব কয়টি খাতের শেয়ারের দাম। এতেই সূচক পতন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির। বিপরীতে কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ পয়েন্টে।  ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

Advertisement

এদিন ৩১৯টি কোম্পানির ১৩ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৫৮২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা টাকার অংকে ৬৯৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ৫ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬ পয়েন্টে। সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম। সিএসইতে দিন শেষে ১১ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৯৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!