মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি যে কারো ওপর হতে পারে। ব্যবসায়ীদের কারো ভিসা বাতিল হলেও তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমরা কোভিড-১৯ এর সময় কোনো দেশে যেতে পারিনি। এরপরও আমাদের ব্যবসা বন্ধ হয়নি।
.png)
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্টে কিছু ব্যাংকের ওপর স্যাংশন দেওয়ার বিষয়ে তিনি বলেন, আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্যভাবেও পেমেন্ট করা যাবে। সরকার সেভাবেই কাজ করবে। স্যাংশনে ব্যবসায় কোনো প্রভাব পড়বে না।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহিদুল্লা আজিম, সাবেক সভাপতি সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।