ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

লাখের নিচে নামলো সোনার ভরি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
লাখের নিচে নামলো সোনার ভরি
ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়েছে। এতে এক মাসের ব্যবধানে আবারো লাখের নিচে নেমেছে সোনা। বুধবার নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে ৯৯ হাজার ৯৬০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

Advertisement

এর আগে, ২৪ আগস্ট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় বাজুস। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!