রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা বলা হয়, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ক্ষেত্রে ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ রেট বাড়িয়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। পাশাপাশি আমানতের সুদহার নির্ধারণে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে পারবে। এতদিন ঋণে ‘স্মার্ট’ রেট ছিল ৫ শতাংশ এবং আমানতে ছিল ২ শতাংশ।
.png)
এখন ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা- সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ, যা আগস্টে হয় ৭ দশমিক ১৪ শতাংশ। সেপ্টেম্বরে সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২০ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে অক্টোবর মাসে ঋণ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে আমানতে আড়াই শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে।
সেই হিসেবে, অক্টোবর মাসে এনবিএফআইগুলোর ঋণে সর্বোচ্চ সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ এবং আমানতে ৯ দশমিক ৭০ শতাংশ। তবে অক্টোবরে ঠিক করা ঋণের এই সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না।