ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রবাসীরা ২০ দিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৭৫১ কোটি টাকা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ২২ অক্টোবর ২০২৩
প্রবাসীরা ২০ দিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৭৫১ কোটি টাকা
ফাইল ফটো

২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ২০ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে ১২৫ কোটি ৭০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা)।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে। অক্টোবরের ২০ দিনে দৈনিক গড় রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২৫ লাখ ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৮ লাখ ৫২ হাজার ডলার।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে, চলতি অর্থবছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!