এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এতে শুরুতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৮টির এবং ১৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ টাকা।
.png)
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ১২ লাখ টাকা।