[ অর্থনীতি ]
আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন সিএসইতে
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের দ্বিতীয় পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। গত আড়াই মাসের মধ্যে যা সর্বোচ্চ লেনদেন।
এর আগে, ৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮৫ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
.png)
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে বেশি লেনদেন হয়েছে সিএসইতে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!