ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে কার্যকর: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ৩১ অক্টোবর ২০২৩
নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে কার্যকর: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান- ফাইল ফটো

আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

বিজিএমইএর সভাপতি বলেন, পোশাকখাতের শ্রমিক ভাইবোনদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য পোশাকখাতে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠন করা হয়েছে। 

তিনি বলেন, সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড বর্তমানে ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য কাজ করছে। আমরা আশা করছি ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষণা করবে এবং নতুন সে বেতনকাঠামো ঘোষণা করবে সরকার।

Advertisement

তিনি আরো বলেন, আমরা পোশাক শিল্পের সব উদ্যোক্তা সেটিই মেনে নেবো। শিল্পে যতই প্রতিকূলতাই থাকুক না কেন নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বিজিএমইএর সভাপতি বলেন, উদ্যোক্তারা শ্রমিকদের সঙ্গে সমব্যথী। একই সঙ্গে এটিও উপলব্ধি করেছি, শিল্প যত সমস্যাতেই থাকুক না কেন পোশাক পরিবারের সদস্য, প্রতিটি শ্রমিক ভাইবোনদের সাধ্য অনুযায়ী ভালো রাখা আমাদের উদ্যোক্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, গত ৫ বছরে আমরা শ্রমিকদের সঙ্গে নিয়ে অনেক পরিশ্রম করে শিল্পের রূপান্তর ঘটিয়েছি। আমাদের পোশাক শিল্প এখন বিশ্বের রোল মডেল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
ট্যাগ: বিজিএমইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!