ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এলপিজির দাম ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২ নভেম্বর ২০২৩
এলপিজির দাম ফের বাড়ল
ফাইল ফটো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতদিন যা ১ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়ে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি।

এর আগে, বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।

Advertisement

গত অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। সেপ্টেম্বরে যা ১ হাজার ২৮৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!