ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
অর্থ আত্মসাৎ 

আইআইএফডিসির ভাইস প্রেসিডেন্টসহ ৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯, ৬ নভেম্বর ২০২৩
আইআইএফডিসির ভাইস প্রেসিডেন্টসহ ৬ জনের নামে মামলা
ফাইল ফটো

ভুয়া কাগজে তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করে এক কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) ভাইস প্রেসিডেন্টসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে রোববার মামলাটি দায়ের করেন। 

দুদক সূত্রে জানা গেছে, আসামিরা হলেন— আইআইডিএফসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাসেল শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রেফায়েত উল্ল্যাহ, সাবেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাইদুর রহমান, সাবেক সিনিয়র অফিসার মো. আব্দুর রহিম ও প্রোপেল প্রিন্টার্সের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান ঢালী।

Advertisement

মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া কাগজে প্রোপেল প্রিন্টার্স, রহমানিয়া পেপার হাউজ ও রহমানিয়া পেপার হাউজের নামে মিথ্যা রেকর্ডপত্র প্রস্তুত করেন আসামিরা। নামসর্বস্ব তিনটি কাগজে প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৭৮ লাখ টাকা মঞ্জুর করে ঋণের টাকা আত্মসাৎ করেন আসামিরা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!