ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
আয়কর সেবা মাস নভেম্বর

২৬ দিনে আয়কর রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় ৪০৮৩ কোটি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২৮ নভেম্বর ২০২৩
২৬ দিনে আয়কর রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় ৪০৮৩ কোটি
ছবি: সংগৃহীত

চলছে আয়কর সেবার মাস নভেম্বর। মাসের শেষদিকে করসেবা কেন্দ্রগুলোতে দেখা গেছে আয়কর রিটার্ন দাখিলকারীদের উপচেপড়া ভিড়। নভেম্বরের ২৬ দিনে মোট আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১৭ লাখ ৮৬১২টি। এসব রিটার্নের বিপরীতে ৪ হাজার ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকটি জোন ঘুরে এ তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। ২০২১-২২ অর্থবছরেও এ সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। চলতি অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আয়কর জোন-৪ এর তথ্যকেন্দ্রে দেখা গেছে, অনেকে ফরম পূরণ করছেন। আয়কর অফিসের লোকজন ফরম পূরণে সহায়তা করছেন। এক নম্বর জোনেও একই অবস্থা। এসব জোনে যারা সেবা নিতে এসেছেন, তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সেবা মাসের শেষের দিকে একটু বাড়তি চাপ তৈরি হয়। যেসব জোনের ঠিকানা পরিবর্তন হয়েছে, সেখানে এ ধরনের সমস্যা হয়েছে। ঠিকানা পরিবর্তন সম্পর্কিত তথ্য পুরনো অফিসের ঠিকানায় টাঙিয়ে দেওয়া হয়েছে। রিটার্ন দাখিলকারীরা একটু মনোযোগ নিয়ে দেখলেই বুঝতে পারবেন।

করোনা পরিস্থিতির আগে দেশের আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে কর জোনগুলোতে আয়কর সেবা মাস আয়োজন করা হচ্ছে। আয়কর মেলার মতোই আয়কর রিটার্ন ফরম পূরণ, টিআইএন বিতরণ ও এ সম্পর্কিত যাবতীয় সেবা দেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে সেবা মাস শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!